দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান বলেছেন, তিন প্রজন্মের শিক্ষার্থীদের ক্ষোভের কারণে আগামী ৫০ বছরে আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিনের বৈঠকে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
সকাল ১১টায় শুরু হওয়া সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বাজেট আলোচনায় অংশ নিয়ে ডা. মাহবুবুর রহমান বলেন, আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলতে চাই। আওয়ামী লীগ তিনটা জেনারেশনকে ইনজুর্ড (আহত) করেছে। একটা হচ্ছে স্কুল, আরেকটা কলেজ আর একটা ইউনিভার্সিটি।
তিনি বলেন, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা আন্দোলন এবং পরে হাসিনা খেদাও আন্দোলনের মাধ্যমে এই তিন প্রজন্ম আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই তিন জেনারেশন জীবিত থাকা অবস্থায় আগামী ৫০ বছর আওয়ামী লীগের বোধহয় ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।
জে আই